সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, তাদের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প | চ্যানেল খুলনা

ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, তাদের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কাছে ইরান যুদ্ধবিরতি ভিক্ষা চেয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। বুধবার (৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ ও তেলক্ষেত্রে হামলা চালিয়ে দেশটিকে অকেজো করে দিতে পারতেন। কিন্তু ইরান যুদ্ধবিরতি চাওয়ায় তিনি তাদের প্রতি ‘ক্ষমা’ প্রদর্শন করেছেন।

হেগসেথ বলেছেন, “ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত তাহলে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, তাদের ব্রিজ, তেল এবং জ্বালানি অবকাঠামো।” “এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু দেশটির সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো।”

“ইরানের পুরো অর্থনীতিকে চূর্ণ করার ক্ষমতা প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের ছিল। কিন্তু তিনি ক্ষমাকে বেঁছে নিয়েছেন।” এদিকে গতকাল রাতে ট্রাম্প ইরানে ব্যাপক হামলার হুমকি দেন। তিনি ইরানকে চুক্তি করতে এবং হরমুজ প্রণালি খুলে দিতে মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত সময় বেধে দেন। কিন্তু এই সময়সীমা শেষ হওয়ার দুই ঘন্টা আগে তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরপর ইরানও এটি মানার ঘোষণা দেয়। দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল এখনো কোনো হামলা চালায়নি।

সূত্র: আলজাজিরা, বিবিসি

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, তাদের প্রতি ‘ক্ষমা’ দেখিয়েছেন ট্রাম্প

নিজেদের বিজয়ী দাবি করছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির পর তেলের দাম কমলো প্রায় ১৪ শতাংশ

‘আমাদের সম্পূর্ণ ও সর্বাত্মক বিজয় হয়েছে,’ দাবি ট্রাম্পের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।