সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইমরান খানকে আবার গ্রেফতার না করতে আদালতের নির্দেশ | চ্যানেল খুলনা

ইমরান খানকে আবার গ্রেফতার না করতে আদালতের নির্দেশ

পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে আবার গ্রেফতার না করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। তাকে ১৭ মে পর্যন্ত নতুন কোনো মামলায় গ্রেফতার করা যাবে না। আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দেওয়ার কয়েক মিনিট পরে এ আদেশ দেয় আদালত।

ইসলামাবাদ হাইকোর্ট বলেছে, পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মে তারিখের পর যে সব নতুন মামলা দায়ের করা হয়েছে, তাতে তাকে গ্রেফতার করা যাবে না।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানকে প্রতিরক্ষামূলক জামিন দেওয়ার কয়েক ঘন্টা পরে পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাকে আবার গ্রেফতার করা হয় তবে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টি হবে।

পিটিআই চেয়ারম্যানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছিল। এরপর বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত দুই সদস্যের বিশেষ ডিভিশন বেঞ্চ ইমরান খানকে ১৫ দিনের সুরক্ষামূলক জামিন দেয়।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আল-কাদির ট্রাস্ট মামলায় পিটিআই চেয়ারম্যানের গ্রেফতারকে বেআইনি বলে অভিহিত করে। এ ঘোষণার এক দিন পরে সাবেক এ প্রধানমন্ত্রীর জামিন আবেদনের শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক দ্বারা একটি বিশেষ বিচার বিভাগীয় ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল।

ইসলামাবাদ হাইকোর্টে আসার সময় ইমরান খান একজন সেলিব্রিটির মতো কড়া নিরাপত্তার মধ্যে ছিলেন। এ সময় তিনি একটি হালকা-নীল শালোয়ার কামিজ এবং একটি গাঢ় নীল কোমর কোট পরেছিলেন। তার চোখে ছিল সানগ্লাস।

পাকিস্তানের রাজধানীর এ আদালতে ওই সময় শত শত পুলিশ এবং আধা-সামরিক বাহিনী ছিল। তারা এ বিচারিক অবকাঠামোর প্রাঙ্গণে পাহারা দিচ্ছিলেন।
সূত্র : ডন, জিও নিউজ

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।