সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত | চ্যানেল খুলনা

ইন্দুরকানীতে ইট বোঝাই ট্রলি উল্টে চালক নিহত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইট বোঝাই একটি ট্রলি উল্টে চালক নিহত হয়েছে।
শনিবার সকালে উপজেলার কলারণ বটতলা এলাকায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে বলে জানান, ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক।
নিহত জাকারিয়া হোসেন (২০) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্বচর বলেশ্বর গ্রামের মোঃ আবু তালেবের পুত্র।
চন্ডিপুর ইউনিয়নের মেম্বার মোঃ দুলাল ফকির জানান, সকালে উপজেলার কালারণ এলাকার একটি ইট ভাটা থেকে ট্রলি নিয়ে চালক জাকারিয়া ইন্দুরকানীতে আসছিলো। পথে  কলারণ বটতলা এলাকায় সুধীরের দোকানের পাশের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়।
এ সময় ট্রলি চালক ট্রলির নিচে চাপা পরে। তখন স্থানীয়রা এগিয়ে এসে জাকিরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়ার পথেই জাকির মারা যায়।
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।