সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইনস্টাগ্রামে ‘হামাসের সমর্থনে’ পোস্ট, আরব-ইসরায়েলি মডেল আটক | চ্যানেল খুলনা

ইনস্টাগ্রামে ‘হামাসের সমর্থনে’ পোস্ট, আরব-ইসরায়েলি মডেল আটক

ইনস্টাগ্রামে ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে মন্তব্য করায় ‘সন্ত্রাসবাদকে সমর্থনে’র অভিযোগে আরব-ইসরায়েলি মডেল মাইসা আবদেল হাদিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই পোস্টে হামাসকে সমর্থন করা হয়েছে বলে পুলিশকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ইসরায়েলের শহর নাজারেথের বাসিন্দা মাইসা আবদেল হাদি গত ৭ অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। এরপর গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে।

মাইসা আবদেল হাদি পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি বুলডোজার গাজা উপত্যকা এবং ইসরায়েলের মাঝে থাকা কাঁটাতারকে গুঁড়িয়ে দিচ্ছে। মাইসা তাঁর সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, ‘বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?’ অর্থাৎ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়ার কথা মনে করান।

৩৭ বছর বয়সী মাইসা আবদেল হাদি একাধিক সিনেমা, সিরিজে কাজ করেছেন। মাইসা প্রথম নয় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পোস্ট করায় এর আগে ইসরায়েলি গায়ক দালাল আবু আমনেকে আটক করা হয়েছিল।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।