সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইদ উপলক্ষে ৩ দিন যুদ্ধ করবে না তালেবানরা | চ্যানেল খুলনা

ইদ উপলক্ষে ৩ দিন যুদ্ধ করবে না তালেবানরা

চ্যানেল খুলনা ডেস্কঃ পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবানরা। রবিবার (২৩ মে) থেকে আফগানিস্তানে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে তালেবানদের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালেবানদের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, তার সেনারা এই যুদ্ধবিরতিকে সম্মান দেখাবে।

এদিকে আফগান সরকার এবং তালেবানদের মধ্যে তিনদিনের এই যুদ্ধবিরতি আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক যুদ্ধবিরতি আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে।

যদিও ২০১৮ সালে ঈদুল ফিতরে এমন একটি যুদ্ধবিরতির ডাক তালেবানদের পক্ষ থেকে দেয়া হলেও পরে সেটি আর বাড়ানো হয়নি। যুদ্ধববিরতির বিষয়ে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার বলেন, শত্রুদের বিরুদ্ধে কোন আক্রমণাত্মক অপারেশন চালাবেন না। যদি কোন শত্রু আপনার ওপর হামলা করে তাহলে নিজেকে রক্ষা করুন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।