সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি | চ্যানেল খুলনা

ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি

করোনা প্রতিরোধে আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞায় বিভিন্ন দেশে আটকেপড়া প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সোমবার (২৪ মে) সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এ ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি গেজেট ও সিয়াসাত ডেইলি খবরে জানা গেছে, আগামী ২ জুন পর্যন্ত এই মেয়াদ বাড়ানো হয়েছে।

দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সৌদি আরবের জাতীয় তথ্যকেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি সারা হবে।
মহামারি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। এতে প্রবাসীরা নিজ নিজ দেশে আটকা পড়েছেন।
তারা যাতে নিরাপদে ফিরতে পারেন, তা নিশ্চিত করতে বিনা মূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় বিনামূল্যে ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে।
১৭ মে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। গত সপ্তাহে নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতসহ ১৩ দেশের নাগরিকদেরও অনুমতি ছাড়া সৌদি সফরে বারণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।