সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইকরা সংস্থার উদ্যোগে দেড় শ’ অসহায় গরীবদের মাঝে কুরবানির গোশত আটা বিতরণ | চ্যানেল খুলনা

ইকরা সংস্থার উদ্যোগে দেড় শ’ অসহায় গরীবদের মাঝে কুরবানির গোশত আটা বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ  ‘ইকরা’ সংস্থার উদ্যোগে সোমবার বিকালে ৩০ তম কুরবানি প্রোগ্রামে গোস্ত ও আটা বিতরণ করা হয়েছে । বারইখালী ইউনিয়নের দেড় শ’ অসহায় গরীবদের মাঝে এ কুরবানির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউএনডিপি ’ র এ্যাসিষ্ট্যান্ট কান্টি ডিরেক্টর শায়লা খান এর আর্থিক সহযোগীতায় ও ইকরা সংস্থার প্রতিষ্ঠাতা এইচ.এম. সাখাওয়াত হোসেন এর আয়োজনে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা  মিরাজুল ইসলাম মিরাজ,  ঢাবির সহকারী প্রশাসনিক অফিসার আব্দুল্লাহ আল মারুফ (আরিফ)। ইকরার দাতা সদস্য ও উপদেষ্টা মাষ্টার এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও এলাকাবাসী।

এ সংস্থায় আরো যারা আর্থিক সহযোগীতা প্রদান করেছেন তারা হলেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ইদ্রিস আলী (মহিন) ফকির, তারিকুল ফরাজী প্রমুখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

মোংলায় বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখম

বাগেরহাটে আগুনে পুড়েছে ৮ দোকান, ব্যবসায়ীদের অর্ধকোটি টাকার ক্ষতি

আইজিপির বাগেরহাটের বাড়িতে চুরির খবর সত্য নয় : পুলিশ সুপার

কোস্ট গার্ডের অভিযানে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার

ফকিরহাটে খাল খনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।