সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু | চ্যানেল খুলনা

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে ২৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য অবৈধভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি হয়েছে। মৃতরা সবাই শরণার্থী এবং আশ্রয়প্রার্থী।
বিবিসি জানিয়েছে, ঘটনার পর পরই ৩১ জনের মৃত্যুর খবর শোনা গিয়েছিল। তবে পরে তা সংশোধন করে ২৭ জন বলে জানানো হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, বেলজিয়ান সীমান্ত থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তারা দুর্ঘটনাকবলিত নৌকাটিতে মানবপাচারে সরাসরি জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ডুবে যাওয়া নৌকা থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে একজন এখনো নিখোঁজ।
ইংলিশ চ্যানেলে এক সঙ্গে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো খামতি রাখবে না।
ইংলিশ চ্যানেলে এত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ‘আতঙ্কিত’ বলে জানিয়েছেন। তিনি বলেছেন, মানবপাচার বন্ধ করতে যুক্তরাজ্য চেষ্টার কোনো খামতি রাখবে না।
দুর্ঘটনার পর পরই টেলিফোনে কথা বলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। মানুষের জীবন বিপণ্নকারীদের ধরতে সম্ভাব্য সব কিছু করতে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছেন তারা।
এ ছাড়া ইংলিশ চ্যানেল দিয়ে অভিবাসনের ঢেউ থামাতে ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন ম্যাক্রোঁ।
রেড ক্রস অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর এ ঘটনাকে ‘সত্যিই হৃদয়বিদারক’ হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তরাজ্যে আশ্রয় প্রক্রিয়া সহজ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।