সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আশাশুনির মহিষাডাংগায় ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আশাশুনির মহিষাডাংগায় ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনি মহিষাডাংগা বলাকা যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা শুক্রবার বিকালে (৭ই ফেব্রুয়ারী) মহিষাডাংগা মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মুস্তাকিন বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু অসীম বরুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার মাইওয়ান গ্রুপের রিজিওনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান,

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুল্ল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছেত, আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল হক টিটু, বাবু কিশোরী কুমার সরকার,সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, সাংবাদিক আল মামুন ইসলাম, বুধহাটা মিনিস্টার প্লাজা শোরুমের মার্কেটিং ম্যানেজার সবুজ আহমেদ, সিনিয়র মার্কেটিং অফিসার আবুল খায়ের বাপ্পি প্রমুখ।

১৬ দলীয় ফুটবল খেলায় সামগ্রিক ভাবে পরিচালনা করেন সভাপতি ল নিমাই বিশ্বাস, সেক্রেটারি দেবব্রত বিশ্বাস, সুমন বিশ্বাস, তন্ময় সরকার, চিত্ত রঞ্জন মাস্টার, সহযোগী অধ্যাপক হিরুলাল, অতনু সরকার প্রমুখ

উক্ত খেলায় কুলপাতা জয় মা কালী ফুটবল একাদশ ২-০ গোলে গোপালগঞ্জ ফুটবল একাদশ কে হারিয়ে জয় লাভ করে।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কে একটি করে মিনিস্টার ফ্রিজ তুলে দেওয়া হয় ও খেলায় প্রথম গোলদাতা কে মিনিস্টার মাইওয়ান বুধহাটা শোরুমের পক্ষ থেকে সৌজন্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।

রেফারি দায়িত্ব পালন করেন একেএম আজাদ কানন,আসাদুল হক,ইয়ামিন হোসেন।

খেলায় ভাষ্যকার এর দায়িত্ব পালন করেন বাবু দিলীপ গাইন,আশরাফ হোসেন। খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিল।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তালায় ৩ পুরুষের বসতভিটায় বাড়িঘর ভাঙচুর, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।