সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশাশুনির বদরতলা টু ব্যাংদহা সড়কের সংস্কার কাজের উদ্বোধন | চ্যানেল খুলনা

আশাশুনির বদরতলা টু ব্যাংদহা সড়কের সংস্কার কাজের উদ্বোধন

আশাশুনি উপজেলার বদরতলা টু ব্যাংদহা সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও এমপি ডাঃ আ ফ ম রুহুল হকের প্রতিনিধি শম্ভুজিত মন্ডল।
এমপি রুহুল হকের ডিও লিটার ও সহযোগিতা নিয়ে শম্ভুজিৎ মন্ডল বারবার যোগাযোগ রক্ষা করে দীর্ঘদিন নষ্ট হয়ে থাকা সড়কটির সংস্কার কাজের জন্য বরাদ্দ করাতে সক্ষম হন। সড়কটির নির্মান কাজের জন্য বরাদ্দ হয়েছে ৯৮ লক্ষ ৯০ হাজার টাকা। এছাড়া একই ভাবে এমপি মহোদয়ের সহযোগিতায় তিনি ব্যাংদহা টু বুধহাটা সড়কের জন্য প্রায় এক কোটি টাকা ও বুধহাটা টু শোভনালী ভায়া পাইথালী সড়কের জন্য ২ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দের ব্যবস্থা করাতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে ব্যাংদহা বুধহাটা সড়কের কাজ শুরু হয়েছে। বদরতলা টু ব্যাংদহা সড়কের কাজের উদ্বোধনকালে সহকারী উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ, কুল্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল মোমিন, ইউপি সদস্য আব্দুল আজিজ, আওয়ামীলীগ নেতা সাজ্জাদ হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাজমল বাহরাইনের প্রতিনিধি আব্দুস সালাম, হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।