সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আশাশুনিতে রাতের আধারে দোকানে চুরি | চ্যানেল খুলনা

আশাশুনিতে রাতের আধারে দোকানে চুরি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের দক্ষিণ একসরায় রাতের আধারে দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতের কোন এক সময় ঐ দোকানে এ চুরির ঘটনা ঘটে।

জানাগেছে, দক্ষিণ একসরা গ্রামের আব্দুল গনি মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা তার নিজ বাড়ির রাস্তা সংলগ্ন দোকান প্রতি দিনের ন্যায় রাতে বন্ধ করে বাড়িতে যান। এরপর রাতের কোন এক সময় চোরেরা তার দ্বি-তলাস্থ দোকানের ছাদের চিলি কোঠা দিয়ে ভিতরে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা অনুমান নগদ ৪ হাজার ৫০০ টাকা, বাংলা‌লিংক কোম্পানীর ৪০ হাজার টাকার রিচার্জ ও মিনিট কার্ড ও আনুমানিক ১০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে সে দোকান খুলে দোকানের মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পায় ও চুরির বিষয়টি নিশ্চিত হয়। এ ব‌্যাপা‌রে ভূক্তভোগীর পক্ষ থেকে আশাশুনি থানায় এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।