সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আলোচনা ছাড়া বাজেট দিয়েছে সরকার : বিএনপি | চ্যানেল খুলনা

আলোচনা ছাড়া বাজেট দিয়েছে সরকার : বিএনপি

আলোচনা ছাড়াই অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব করেছে বলে অভিযোগ করেছেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাদের দাবি, বাজেট প্রণয়নে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত উপেক্ষা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বাজেট নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় বাজেট প্রণয়নের ক্ষেত্রে ন্যূনতম জাতীয় ঐকমত্যের প্রয়োজন ছিল। কিন্তু সরকার একতরফাভাবে বাজেট দিয়েছে, যা অংশগ্রহণহীন ও গতানুগতিক।”

বাজেটকে বাস্তবতা বিবর্জিত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “ডবল ডিজিটের কাছাকাছি মূল্যস্ফীতি থাকলেও তা ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার ঘোষণা অবাস্তব। দারিদ্র্য বেড়েছে, যা বিশ্বব্যাংকের তথ্যে উঠে এসেছে। ২৭ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে।”

আলোচনায় জিডিপি প্রবৃদ্ধির টার্গেট, সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ, শিক্ষা-স্বাস্থ্য-কৃষি খাতে কাটছাঁট, এবং উদ্যোক্তা ও শিল্পখাতের ওপর বাড়তি চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “কর কাঠামো ও ঋণনির্ভরতা আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকিদাতাদের পুরস্কৃত করছে, যা করব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করছে।”

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “ডিজিটাল ব্যবসার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ তরুণ উদ্যোক্তাদের নিরুৎসাহিত করবে। বাজেটে ‘কস্ট অব ডুয়িং বিজনেস’ কমানোর কোনো দিকনির্দেশনা নেই।”

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।