সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে "নাগরিক সভা" অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে “নাগরিক সভা” অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, নারী ও শিশু পাচার, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, সামাজিক অবক্ষয় ইত্যাদির কুফল এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক “নাগরিক সভা” অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কাম শেল্টার ভবনে এ সভা হয়।
এ সভার প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের সঠিক ধারায় রাখতে বিদ্যালয় সমূহে সুস্থ সংস্কৃতি চালু রাখতে হবে, বাল্যবিয়ে রোধে ইভটিজিং এর মূল উৎপাটন করতে হবে, বেকার বা মাদকাশক্ত কারো সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না (আত্মীয়তা করবেন না)।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চৌকিদার, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক আনন্দমোহন বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুধী প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর জন্য বই বিতরণ করা হয়। এছাড়া চাদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফুল বাগিচায় বাগান বিলাশ গাছ রোপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এরপর দুপুর ২ টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের বাসিন্দাদের নিয়ে গঠিত “আশার আলো” “বড় আশা” ও “বিশাল আকাশ” সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়। এসভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে জমি এবং পাকা ঘর করে দিয়েছেন, এখন আপনাদের জীবন মান উন্নয়নে আপনাদেরকে কাজ করতে হবে, সমবায় সমিতির মাধ্যমে আপনাদেরকে উন্নয়নের দিকে এগোতে হবে, আপনারা পরমুখাপেক্ষী হবেন না।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, জনস্বাস্থ উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা বি এম মোর্শেক আহমেদ, সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল, সংশ্লিষ্ট গাংনী ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলি, উদয়পুর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, আটজুড়ী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া ও চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল প্রমূখ।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে এমপির সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

চিতলমারীতে কলেজের জিবি’র সদস্য এমপি নির্বাচিত হওয়ায় সংসর্ধনা প্রদান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থা’র বই বিতরণ

পরিচ্ছন্ন উপজেলা গড়তে নিজ হাতে রাস্তার ময়লা-আবর্জনা পরিস্কার করলেন এমপি মশিউর রহমান খান

ফকিরহাটে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ জেলেকে বকনা বাছুর বিতরণ

চিতলমারীতে মায়ের চরণ ধুয়ে শ্রদ্ধা জানালো অর্ধ-শতাধিক সন্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।