সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয় : দুদক চেয়ারম্যান | চ্যানেল খুলনা

আল জাজিরার তথ্যচিত্র তাদের একান্ত নিজস্ব বিষয় : দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘আল জাজিরার তথ্যচিত্রটি আমি দেখেছি। আমাদের অপেক্ষা করতে হবে, এসব অভিযোগের বিষয়ে তারা কী প্রমাণ পেশ করে। আল জাজিরা যা করেছে তা তাদের একান্ত নিজস্ব বিষয়। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগসমূহের বিষয়ে তারা কী তথ্যপ্রমাণ উপস্থাপন করে সে পর্যন্ত অপেক্ষা করব আমরা।’ দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ রোববার এ কথা বলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এ রিপোর্টের বিষয়ে দুদক অনুসন্ধান বা তদন্ত করবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান আরো বলেন, ‘রিপোর্টটিতে আল জাজিরা বেশ কিছু তথ্যপ্রমাণ উপস্থাপনের কথা বলেছে। এসব নথি ও তথ্যপ্রমাণ আমাদের কাছে নেই। যদি তথ্যপ্রমাণ পাই তখন দেখব।’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মিডিয়া জনগণের এনিমি বা শত্রু। কিন্তু আমি মনে করি, মিডিয়া জনগণের বন্ধু।

অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘সুশাসন ও টেকসই উন্নয়নের জন্য দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা জরুরি।’

সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন অংশ ও সুপারিশ তুলে ধরেন। এ সময় দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও এ এফ এম আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

জাতীয় আরও সংবাদ

অপরাধ ও অনুপ্রবেশের সময় হত্যাকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

তোফায়েল আহমেদ মারা গেছেন

আন্তর্জাতিক বাজারে কমলেই দেশে কমবে জ্বালানি তেলের দাম: প্রতিমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

সাত মামলায় জামিনের পর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।