সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আর যাই হোক খাদ্যের যেন অভাব না হয়: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

আর যাই হোক খাদ্যের যেন অভাব না হয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাস আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। কিন্তু তারপরও আমাদের কৃষির যে অগ্রগতি, এটা আমাদের ধরে রাখতে হবে। আমাদের মানুষের আর যাই হোক, খাদ্যের অভাব যেন না হয়, সেটা আমাদের দেখতে হবে।’
তিনি বলেন, ‘আমরা যেমন সারের দাম কমিয়েছি, উন্নতমানের বীজ দিচ্ছি এবং অন্যান্য উপকরণ দিচ্ছি। প্রায় দুই কোটির মতো কৃষক কৃষি উপকরণ সহায়তা কার্ড পায়, কৃষকরা ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। এভাবে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকে।’

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নিয়মিত বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুরুতেই রাখা বক্তব্যে বিদ্যমান বাস্তবতায় করোনা পরিস্থিতিকে মোকাবিলার পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান শেখ হাসিনা।

এ ছাড়া নির্ধারিত সময়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণেও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে এসডিজিও আমরা অর্জন করব। বিশেষ করে এসডিজির যে ১৭টি দিক-নির্দেশনা আছে, যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমাদের সব বিষয় নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য, সেগুলো কিন্তু আমরা আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, সে পরিকল্পনায় আমরা সংযুক্ত করে নিয়েছি। সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।