
দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ-কে প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) পদে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এক বছরের চুক্তিতে এই নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ কার্যকর হবে। যোগদানের তারিখ থেকে তাঁর দায়িত্ব শুরু হবে এবং অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
উল্লেখ্য, সৈয়দ আবদাল আহমদ জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।


