সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান | চ্যানেল খুলনা

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, তাদের হাতে যদি দেশ যায়, তাহলে ভালোবাসার একটি দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ভালোবাসতে পারে নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে, ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, তারা ক্ষমতায় যাওয়ার পরে এ দেশের জনগণ আরও বেশি ঝুঁকিতে পড়বে।’ তিনি আরও বলেছেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করাসহ অন্যান্য দাবি পূরণ করা হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির এসব কথা বলেন। নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় জনসভাটি হয়।

শফিকুর রহমান বলেন, ‘দেশের মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় মারদাঙা জোয়ার উঠেছে ন্যায় ও ইনসাফের পক্ষে। সারা বাংলায় আমরা যেখানে যাচ্ছি, সেখানে মানুষের ভালোবাসা পাচ্ছি। বিশেষ করে জুলাই যোদ্ধা যারা, সেই যুবসমাজ মুখিয়ে আছে ১৩ তারিখ থেকে নতুন এক বাংলাদেশ দেখার জন্য। যুবকেরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তারা কি আধিপত্যবাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, তাদের পক্ষ নেবে। তারা বুঝতে পেরেছে, জুলাইয়ের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, কাদের দ্বারা বাস্তবায়ন হবে।’

নোয়াখালীর জনগণকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ, সিটি করপোরেশন, নদীবন্দর, সুবর্ণচর পৌরসভা করা হবে।

পরে নোয়াখালী জেলার ছয়টি আসনের চারজন দাঁড়িপাল্লা ও দুজন শাপলা কলির প্রার্থীকে সবার সামনে পরিচয় করিয়ে দিয়ে আগামী নির্বাচনে তাদের জয়ী করে দেশ গড়ার কাজে সহযোগিতা করার আহ্বান জানান শফিকুর রহমান।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের শ্রদ্ধা

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।