সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আফিলগেটে জুয়া খেলার সময় ইউপি মেম্বার সহ আটক ৫; থানায় মামলা | চ্যানেল খুলনা

আফিলগেটে জুয়া খেলার সময় ইউপি মেম্বার সহ আটক ৫; থানায় মামলা

নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেটে গভীররাতে জুয়া খেলার সময় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সহ ৫ জনকে আটক করেছে পুলিশ । আটরা পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে আফিলজুট মিল মজদুর ইউনিয়ন সংলগ্ন মজো খাঁ এর বাড়িতে বুধবার দিনগত রাত ১ টার সময় অভিযান চালিয়ে নগদ ২২ শত টাকা ও ২ সেট তাস সহ স্থানিয় ইউপি মেম্বার মুন্সি আবুল হোসেনের পুত্র হুমায়ুন কবির (৪৪) মৃত আহাদ আলীর পুত্র মাসুদ রানা (২৬) ওমর ফারুক শেখ এর পুত্র সাদ্দাম হোসেন(২৮) আলীম শেখ এর পুত্র নুরল শেখ (২৭)ইলিয়াজ শেখ এর পুত্র রাজু আহম্মেদ (২৫) কে আটক করে । ইউপি সদস্য হুমায়ুন কবির একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি উচ্চ আদালত থেকে জামিনে আছেন, এছাড়াও আরও কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে মামলা নং ০১ তাং ০১-০৭-২১ ইং ।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

রিকশায় বসা হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা দুই যুবক

খুলনায় ১২ মামলার আসামি সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেপ্তার

নির্বাচনে নেতা-কর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।