সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্দোলন স্থগিত, মাঠে ফিরছেন ক্রিকেটাররা | চ্যানেল খুলনা

আন্দোলন স্থগিত, মাঠে ফিরছেন ক্রিকেটাররা

চ্যানেল খুলনা ডেস্কঃক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড। ফলে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত ক্রিকেটাররা। শনিবার (২৬ অক্টোবর) থেকে মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সাকিব-তামিমরা। বিসিবির সভাপতি ও পরিচালকদের সঙ্গে আন্দোলনরত ক্রিকেটারদের বৈঠক শেষে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ক্রিকেটারদের এ সিদ্ধান্তের ফলে ভারত সফর নিয়ে সংশয় দূর হল। শুক্রবার (২৫ অক্টোবর) থেকে ভারত সফরের ক্যাম্পে যোগ দিচ্ছে দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। এছাড়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচও শুরু হবে শুক্রবার (২৫ অক্টোবর) থেকে। বাকি ক্রিকেটাররা অংশ নিবে এ ম্যাচে।এর আগে সোমবার (২১ অক্টোবর) ১১ দফা দাবিতে ক্রিকেটের সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানান সাকিব-তামিমরা। জবাবে মঙ্গলবার (২২ অক্টোবর) তাদের এ আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পরে বুধবার (২৩ অক্টোবর) আবারও গুলশানের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন ডাকেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদের পক্ষে মুখপাত্র হিসেবে তাদের বক্তব্য তুলে ধরেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। সাকিবরা ১১ দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।