সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার শিক্ষা সামগ্রী বিতরণ | চ্যানেল খুলনা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু অধিকার বাস্তবায়ন সংস্থার শিক্ষা সামগ্রী বিতরণ


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে  শিশু অধিকার বাস্তবায়ন সংস্থা বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় রাজধানীর একটি উচ্চ বিদ্যালয়ে দরিদ্র পরিবারের অর্ধ শতাধিক শিশু কিশোরকে খাতা কলম পেন্সিলসহ শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ করে।

রাজধানীর আদাবর ইকরা হাইস্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শামীমা নাসরিন। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট নারী উদ্যোক্তা ফারজানা আক্তার, অ্যাডভোকেট মাহবুবা রহমান কাকলি, শিক্ষক রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইকরা হাইস্কুলের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে সংগঠনের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে  প্রতিশ্রুতি দেন, ইকরা স্কুলে অধ্যায়নরত দরিদ্র পরিবারের  যেসব ছেলেমেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করবে, শিশু অধিকার বাস্তবায়ন সংস্থা সে সকল ছেলেমেয়ের দেখাশোনার দায়িত্ব নেবে।

অনুষ্ঠানের শেষ পর্বে  উপস্থিত  শিশু কিশোরদের জন্য ছিল মধ্যাহৃ ভোজ।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, শিক্ষক ও বন্ধু পুলিশ হেফাজতে

অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম

ঢাকার আকাশ আংশিক মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে থাকবে গরমের দাপট, নেই বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টিহীন ঢাকায় আজও দাপট থাকবে গরমের, সকালেই তাপমাত্রা ২৮ ডিগ্রি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।