সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন | চ্যানেল খুলনা

আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন

১৫ আগস্ট ২০২২ তারিখ সোমবার যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস খুলনা রেঞ্জ ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার উদ্যোগে পালন করা হয়। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, রেঞ্জ কার্যালয়ের মসজিদে কোরআন খতম ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের যেসব সদস্য শাহাদাতবরণ করেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান সহ সকল কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালয়ন আনসারগণ এ মোনাজাতে অংশগ্রহণ করেন।

সকাল ৮ ঘটিকায় খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান জেলা প্রশাসক এর কার্যালয়, খুলনা প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।

১১.৩০ ঘটিকায় আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সেলিমুজ্জামান সহ খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসারগণ।

রেঞ্জের উপ-মহাপরিচালকের নির্দেশনায় অনুরুপ কার্যক্রম সহ খুলনা রেঞ্জের সকল জেলা ও ব্যাটালিয়নে ১১.৩০ ঘটিকায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামান্যচিত্র প্রর্দশনের ব্যবস্থা করা হয়। এ সময় স্ব স্ব ইউনিটের সকল কর্মকর্তা, কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও সাধারণ আনসার সদস্যগণ প্রামান্যচিত্রটি শ্রদ্ধাভরে দেখেন ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।