সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরা হলোনা আনছারের! | চ্যানেল খুলনা

আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরা হলোনা আনছারের!

বেয়াই বাড়িতে গিয়ে আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরা সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মোঃ আনাছার আলী সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়ি এলাকার বাসিন্দা। বুধবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পাটকেলঘাটা-কেশবপুর সড়কের তালা উপজেলার বকশি গ্রামের ইটভাটার সামনে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক জোর্তিময় মন্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বুধবার সকালে মনোহরপুর গ্রামের বেয়াই একব্বর সরদারের বাড়িতে আত্মীয় মৃতের খবর শুনে যান আনছার সরদার । দুপুরে লাশ দাফন করে কুমিরা থেকে বাস যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে কুমিরা ইউনিয়নের বকশি গ্রামের গ্রামের ইটভাটা সামনে তাকে গাড়িতে থেকে নামিয়ে দেয় হেলপার। ওই সময় তিনি বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরো জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করে নিয়ে গেছে। তবে বাসের চালক-হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির গুলি

তালায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ দুই ভারতীয় নাগরিক আটক

তালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু, আহত বাবা

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।