সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগামীকাল রোববার খুলনায় আসছেন সালাম মূর্শেদী এমপি | চ্যানেল খুলনা

আগামীকাল রোববার খুলনায় আসছেন সালাম মূর্শেদী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী একদিনের সফরে তার নির্বাচনী এলাকায় (রূপসা, তেরখাদা, দিঘলিয়া) আসছেন আগামীকাল রোববার।
সফরসূচি অনুযায়ি ওইদিন তিনি রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ১০ অক্টোবর রোববার সকাল ১০টায় হেলিকপ্টার যোগে তেরখাদা উপজেলা সদরের ইখড়ি কাটেংগা ফজলুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। সকাল ১০টা ১০ মিনিটে তেরখাদা উপজেলা সদরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় তেরখাদা উপজেলা অডিটোরিয়ামে, দুপুর সাড়ে ১২টায় দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে ও বিকেল সাড়ে ৩টায় রূপসা উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাংসদের নিজস্ব তহবিল হতে অনুদান প্রদান করবেন।
বিকেল সাড়ে ৪টায় রূপসা উপজেলার কাজদিয়া ফুটবল মাঠ থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।