সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগাখান স্কুলের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ণমিলনীঃ রেজিষ্ট্রেশন ২৫ জুন পর্যন্ত | চ্যানেল খুলনা

আগাখান স্কুলের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ণমিলনীঃ রেজিষ্ট্রেশন ২৫ জুন পর্যন্ত

এবছর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় (সাবেক এইচ আর প্রিন্স আগাখান হাই স্কুল) এর ৬২ তম বছর পূর্তি হতে চলেছে। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক সুনাম ও ঐতিহ্য। প্রিয় বিদ্যাপিঠের প্রতিষ্ঠাকালকে স্মরনীয় করে রাখার লক্ষ্যে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদের সমন্বয়ে দিনটিকে মিলনমেলায় পরিনত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এলক্ষ্যে ঈদের তৃতীয় দিন দিনব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিনের শুরুতে সকালের নাস্তা ও এর পরে স্কুল চত্বর ও নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র‌্যালী অনুষ্ঠিত হবে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশবরণ্য ব্যান্ড শিরোনামহীন ও স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
অনুষ্ঠানে অংশ নিতে সাবেক ও বর্তমান ছাত্রদের আগামী ২৫ জুন ২০২২ খ্রি. তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। কোন বিশেষ প্রয়োজনে ০১৬৭৬৭০২৫৯৮ ও ০১৯৮৯৬০২৬৬৪ নম্বরে যোগাযোগের করার জন্য আহবান জানিয়েছেন পূর্ণমিলনী কমিটির আহবায়ক সোহান হোসেন শাওন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।