সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ | চ্যানেল খুলনা

আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ

ভারতের সঙ্গে আগস্ট থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালুর চিন্তা করছে সরকার। মঙ্গলবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন তার দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, এয়ার বাবল চালুর বিষয়ে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছি। সেজন্য আমরা সীমিত আকারে ফ্লাইট চালুর প্রস্তাব রেখেছি। এই সিদ্ধান্তটা নিলে বাস্তবায়ন হতে সময় লাগবে। সুতরাং আমরা আগস্টের কোনো একটা সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি। এ নিয়ে আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলাপ শুরু করেছি।

তিনি বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের কোভিড সংক্রান্ত পরিসংখ্যান বিচার-বিশ্লেষণ করে থাকি। যেহেতু ভারতের নাম্বারস (আক্রান্তের সংখ্যা) অনেক কমেছে, সে অনুযায়ী আমরা মনে করছি, কিছুটা শিথিল করতে পারি আমরা। অনেক সময় মারাত্মক রোগীরা হয়তো দ্রুত যেতে চান। আবার ভারত থেকে যারা বাংলাদেশে ফেরত আসছে, তারা সীমান্ত দিয়ে আসছে।

করোনার প্রাদুর্ভাব কমাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

https://channelkhulna.tv/

বাংলাদেশ আরও সংবাদ

দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের একযোগে পদত্যাগ

টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী : সেনাপ্রধান

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন স্পিকার ও পররাষ্ট্রসচিব

বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।