সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুরে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা | চ্যানেল খুলনা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুরে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিনদিন ব্যাপী পিরোজপুরে জেলা ইজতেমা। আজ শনিবার দুপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সেতুর কুমিরমারা প্রান্তে এ ইজতেমায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় কাকরাইলের মুরুব্বি মাওলানা আশ্রাফ আলী।

সরেজমিনে দেখা যায়, আয়োজক কমিটির সহযোগিতায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে পিরোজপুর জেলা ইজতেমা। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে বেড়ে চলছে মুসল্লিদের সংখ্যা। পিরোজপুর জেলা, উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে বয়ান শুনতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইজতেমাকে ঘিরে আশপাশের এলাকায় ব্যবসায়িকভাবে লাভবানের আশায় নানা দোকানপাট, হোটেল গড়ে উঠেছে।

দোয়া ও মোনাজাতে প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর প্রধান রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইজতেমায় অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

প্রসঙ্গত, ভারতীয় জামাতের আম বয়ানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে পিরোজপুরে শুরু হয়েছিল তিন দিনব্যাপী জেলা ইজতেমা। যা আজ শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম পুলিশ হেফাজতে

‘তেল নেই’ লেখা পাম্পে মিলল প্রায় ১০ হাজার লিটার জ্বালানি

বিরিয়ানি খাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক পলাতক

আবাসিক ভবনে ট্যাংক বানিয়ে ১৮ হাজার লিটার ডিজেল মজুত

চুরির অভিযোগে শিশুর মুখে সিগারেটের ছ্যাঁকা

থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগ যুব জামায়াতের নেতার বিরুদ্ধে, ওসিসহ আহত ৮

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।