সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ভাঙচুর | চ্যানেল খুলনা

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ভাঙচুর

গণভবনের দখল নিয়েছেন ছাত্র জনতা। এর আগে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

রাজধানীর ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকালে আগুন দেন তারা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুর

রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন।

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন

আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৪টার দিকে আগুন দেন তারা।

গণভবনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল

প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে দেশত্যাগের পর গণভবন দখল করে নেয় ছাত্র-জনতা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ও দখল করে নেন তারা। এসময় সেখানকার বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় কাউকে কাউকে।

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেখানে দাউ দাউ করে আগুন জলছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছিল।

https://channelkhulna.tv/

রাজধানী আরও সংবাদ

ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চ, জাবের-আম্মারসহ আহত কয়েকজন

‘ফ্যামিলি কার্ড’ চালুসহ ৯ প্রধান প্রতিশ্রুতি বিএনপির ইশতেহারে

যমুনা এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার হয়নি: পুলিশ

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

মোছাব্বির হত্যায় গ্রেপ্তার দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।