সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অস্কার জিতে অভিবাসীদের অবদানের গল্প শোনালেন জোয়ি সালডান | চ্যানেল খুলনা

অস্কার জিতে অভিবাসীদের অবদানের গল্প শোনালেন জোয়ি সালডান

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৭তম অস্কারের আসর। বিনোদন দুনিয়ায় বিশ্বের সব থেকে বড় মঞ্চ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়েছে। আজ বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয়েছে এ অস্কার ঘোষণা। সেখানে আলোচিত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জোয়ি সালডানা।

আর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জয়ের পর অভিবাসীদের প্রতি শ্রদ্ধা জানালেন তিনি। অস্কার গ্রহণের পর দর্শকদের উদ্দেশে জোয়ি সালডানা বলেন ‘এই সম্মান পেয়ে আমি অভিভূত’।

মঞ্চে উঠে আবেগাপ্লুত সালডানা কাঁদতে কাঁদতে তার মাকে স্মরণ করেন এবং ‘এমিলিয়া পেরেজ’-এর সব শিল্পী ও কলাকুশলীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর অভিনেত্রী আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন—শিল্প জগতে অভিবাসীদের অবদান।

জোয়ি সালডানা বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান হিসেবে, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে।

অভিনেত্রী বলেন, আমি জানি— আমি শেষ ব্যক্তি নই। আমি আশা করি, এই পুরস্কার পাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ এই চরিত্রে আমি গান গাওয়ার ও স্প্যানিশ ভাষায় কথা বলার সুযোগ পেয়েছি। যদি আমার দাদি আজ বেঁচে থাকতেন, তিনি অত্যন্ত আনন্দিত হতেন।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের পর অস্কারের ৯৭তম আসর আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে সেই পোগা শহরেই জমকালো আয়োজনে স্থানীয় সময় রোববার সন্ধ্যার পর বসে বছরের সেরা সিনেমাকে পুরস্কৃত করার এই আয়োজন।

উল্লেখ্য, ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার বিজয়ীরা তাদের অসাধারণ কাজের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে। এ সময় বিজয়ীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়।

সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’। আর সেরা ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা মেকআপ ও হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’।

কস্টিউম ডিজাইনে পুরস্কার জিতেছে ‘উইকড’ ছবি। সেরা অভিযোজিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে আলোচিত ছবি ‘কনক্লেভ’। এ ছাড়া সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে আনোরা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।