সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শরনখোলার ইউএনও | চ্যানেল খুলনা

অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন শরনখোলার ইউএনও

বাগেরহাটের শরনখোলায় বৃষ্টি সহ বজ্রপাত ও ঝড়ো হাওয়ার কবলে গাড়িতে গাছ ভেঙ্গে পড়লে অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই আলম সিদ্দিকী। ২৯ মে শনিবার দুপুরে উপজেলার রাজৈর এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন শেষে নিজ কার্য্যালয়ে ফেরার পথে বাসষ্ট্যান্ড সংলগ্ন জলিলের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর এলাকায় সোবাহান মুন্সির বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়। ওই ঘটনা পরিদর্শনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী দুপুরে ঘটনাস্থলে যান। সেখান থেকে ফেরার পথে বাসষ্ট্যান্ড সংলগ্ন জলিলের ব্রীজ এলকায় পৌঁছালে দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় রাস্তার পাশে থাকা একটি চাম্বল গাছ ভেঙ্গে তার গাড়ির সামনের অংশে আঘাত লাগে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও অল্পের জন্য প্রানে রক্ষা পান নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর-ই আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল্লাহর অশেষ কৃপায় অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছি।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গনমিছিল

বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ফকিরহাট সাংবাদিকদের সাথে মতবিনিময়

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।