সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সংকট কাটিয়ে উঠবে সরকার: প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সংকট কাটিয়ে উঠবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত সরকারের ভুল নীতি, স্বাস্থ্য খাতের বিপর্যয় এবং হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতির মাধ্যমে বর্তমান সরকার এ সংকট মোকাবিলা করবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে উৎপাদন ও বিনিয়োগ প্রায় স্থবির হয়ে পড়েছিল, পুঁজিবাজারে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছিল। পাশাপাশি কয়েকটি ‘ভ্যানিটি প্রজেক্ট’ বাস্তবায়নে নেওয়া ঋণ এখন জাতির জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, সরকার দেশের অর্থনৈতিক সংকটকে অস্বীকার করে না। তবে এই সংকটকে কোনো অজুহাত হিসেবেও ব্যবহার করা হবে না। ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘সবার জন্য বাংলাদেশ’—এই দর্শনকে সামনে রেখে সরকার কাজ করছে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ শীর্ষক এবারের বাজেটকে অর্থনীতিকে নতুন ভিত্তির ওপর দাঁড় করানোর রূপকল্প হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের অন্যতম লক্ষ্য হলো অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগীদের হাত থেকে বের করে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রধানমন্ত্রী জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে সরকার তিন ধাপের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছে। পাশাপাশি রাজস্ব সংস্কার, ব্যাংকিং খাতের পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ এবং উৎপাদনশীল ও উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন হবে এবং তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রধানমন্ত্রী কর্নার আরও সংবাদ

সংসদ ভবনে শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজ

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন ১৩টি সমঝোতা স্মারক সই

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

আরসিইপিতে যুক্ত হতে ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।