সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অভিভাবক হারানোর শোক : শাকিব খান | চ্যানেল খুলনা

অভিভাবক হারানোর শোক : শাকিব খান

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সূত্রাপুরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য অভিনেতা, লেখক, প্রযোজক ও পরিচালক এটিএম শামসুজ্জামান। ‘ঢাকা পোস্ট’কে বিষয়টি নিশ্চিত করেন তার মেয়ে কোয়েল আহমেদ।

বড় ও ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকাহত দেশের নাম্বার ওয়ান হিরো শাকিব খান। এটিএম শামসুজ্জামানের সঙ্গে অসংখ্য সিমেনায় অভিনয় করা শাকিব নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই শোক প্রকাশ করেন।

শাকিব লেখেন, ‘বাংলা চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক, একে একে তারা চলে যাচ্ছেন। সেই কাতারে এবার কিংবদন্তি এটিএম শামসুজ্জামান আঙ্কেল। তিনিও বিদায় নিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।’

ঢালিউড কিং লেখেন, ‘চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন তিনি। তবে এতো সহজ মানুষ ছিলেন, যার সাথে সবকিছু অকপটে বলা যেত। সর্বদা সুপরামর্শ পেয়েছি এই গুণী মানুষটির কাছ থেকে। সবকিছু ছাপিয়ে এটিএম আঙ্কেল ছিলেন অত্যন্ত রসবোধ সম্পন্ন একজন মানুষ। শুধু সিনেমায় নয়, ব্যক্তিজীবনে দারুণ হিউমার সম্পন্ন মানুষ ছিলেন তিনি। রঙের মানুষ। মুহূর্তেই আসর জমিয়ে দিতে পারতেন, কিন্তু একই সঙ্গে আবার অত্যন্ত ব্যক্তিত্ববান!’

এটিএম শামসুজ্জামানের কর্মের প্রশংসাও ঝরে শাকিবের লেখায়, ‘নাটক, সিনেমা, লেখালিখি, পড়াশোনা সব মাধ্যমে এটিএম শামসুজ্জামান ছিলেন সমুজ্জ্বল। অভিনেতা ছাড়াও ছিলেন একজন চমৎকার লেখক, পরিচালক, চিত্রনাট্যকার এবং কাহিনীকার। এমন মানুষ খুঁজে পাওয়া এই সময়ে দুস্কর।’

শাকিব আরও উল্লেখ করেন, ‘কাজে কিংবা কাজের বাইরে এই সহজ মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন এটিএম শামসুজ্জামান আঙ্কেল।’

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।