সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অভিনেতা তৌসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে নারীর জিডি | চ্যানেল খুলনা

অভিনেতা তৌসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে নারীর জিডি

তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শামসুন্নাহার কনা নামের এক গৃহিণী। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি এই জিডি করেন। তবে গণমাধ্যমের কাছে এই অভিযোগ অস্বীকার করেছেন তৌসিফ।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই শরীফ। তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, অভিযোগকারী নারীর নাম শামসুন্নাহার কনা।

জিডিতে বলা হয়েছে, অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে ফেসবুকে ১৮ মাস আগে পরিচয় হয় শামসুন্নাহার কনার। পরিচিত হওয়ার পর গত ছয় মাস আগে একটি নম্বরে গৃহিণীর কাছ থেকে ২০ হাজার টাকা নেন তৌসিফ। এরপর তিনি তৃতীয় পক্ষ শাহরিয়া হোসেনের মাধ্যমে সোনালী ব্যাংক, সাহাপুর শাখা, চাটখিল, নোয়াখালী অ্যাকাউন্ট নম্বর ৩৪১০০৪৪১ হিসাবের মাধ্যমে বিভিন্ন সময়ে আরও ৩ লাখ ২০ হাজার টাকা নেন। টাকা নেওয়ার পর তৌসিফ ওই গৃহিণীর সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। জিডিরি বিষয়টি তদন্ত করছেন এসআই আতাউল মাহমুদ খান।

জিডির বিষয়ে শামসুন্নাহার কনা দাবি, তৌসিফ মাহবুবের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকে তার পরিচয় হয়। এরপর মডেল বানানোর কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ৫ লাখ টাকা নিয়েছেন তৌসিফ।

তবে কনার এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৌসিফ।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।