সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক | চ্যানেল খুলনা

অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের শার্শা সীমান্তের শিকারপুর বিওপির টহলদল কর্তৃক অবৈধ পথে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক স্বামী-স্ত্রীকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে।

তারা হলেন খুলনা থেকে আসা শ্যামল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মন্ডল (১৮)। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

সরকারি ছুটির মধ্যেই খোলা থাকবে বেনাপোল বন্দর

শার্শা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ৬ কোটি টাকার পন্য চালান আটক

শার্শার একশ’ বছরের ঐতিহ্যবাহী নাভারণ পশুহাট দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।