সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ ৭ জন আটক | চ্যানেল খুলনা

অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ ৭ জন আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় দুই শিশুসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও দুই জন শিশু রয়েছে।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া থানার পাঁচ কাওনিয়া গ্রামের নুর ইসলামের ছেলে সিদ্দিক বিশ্বাস (২২), একই এলাকার হাসান বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস (২৮), হেমায়েত কাজীর ছেলে রমজান আলী (৩০), তার দুই শিশু কন্য রাবেয়া খানম (৬), মাবিয়া খানম (৪), বাবুপুর গ্রামের মশিয়ার শেখের ছেলে সুমন শেখ (১৯) ও খুলনার তেরখাদা থানার কুলা গ্রামের আতিয়ার শেখের ছেলে আলামিন শেখ (২৫)।

যশোর-৪৯ বি‌জি‌বি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের বিজিবি‘র টহলদল তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উলাশীর জিয়া খাল পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত

বেনাপোল স্থলবন্দরে বাণিজ্য সহজীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন বন্দরের চেয়ারম্যান

যশোরে ৬ কোটি টাকার হিরাসহ ভারতীয় নাগরিক আটক

শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ

যশোরে অর্ধশতাধিক যাত্রীসহ চলন্ত বাসে আগুন

স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।