সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
অনলাইন জুয়া খেলার অপরাধে তালায় চারজনকে ১৫ দিনের কারাদন্ড | চ্যানেল খুলনা

অনলাইন জুয়া খেলার অপরাধে তালায় চারজনকে ১৫ দিনের কারাদন্ড

সাতক্ষীরা তালায় অনলাইন জুয়া খেলার অপরাধে চারজন কে ১৫ দিনের কারাদন্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মোঃ রাসেল এ আদেশ প্রদান করেন।

আসামীরা হলেন জালালপুর গ্রামের আলী মোড়লের ছেলে জুয়েল মোড়ল (২৭), জেঠুয়া গ্রামের আকছেদ শেখের ছেলে শহীদ শেখ (২১), জালালপুর গ্রামের মহাম্মাদ আলী মোড়লের ছেলে বাদশা মোড়ল (১৯) ও জেঠুয়া মহাতাব উদ্দীনের ছেলে রেজাউল ইসলাম (৩৩)। তালা থানার

পুলিশ জানান, জেঠুয়া বাজারে অনলাইন জুয়া খেলার সময় রাত ৮টার দিকে চারজন কে আটক করা হয়। আটকের পর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট শেখ মোঃ রাসেল কাছে হাজির করা হলে প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন, সম্প্রতি তালা উপজেলায় অনলাইন জুয়া খেলে যুব সমাজ ধংস হচ্ছে। যারা অনলাইন জুয়া খেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।