সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অধিনায়ক থাকছেন না জামাল ভূঁইয়া, নেতৃত্বে সোহেল | চ্যানেল খুলনা

অধিনায়ক থাকছেন না জামাল ভূঁইয়া, নেতৃত্বে সোহেল

ঘণ্টা খানেক অনুশীলনের পর মাঠ ছাড়বেন বাংলাদেশের কোচ জেমি ডে। তখনই ঢাকা থেকে কাঠমান্ডু যাওয়া সাংবাদিকদের ভিড়ে পড়ে গেলেন। জামাল ভূঁইয়া আজই প্রথম দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ দলের একাদশে থাকছেন না অনেকটাই নিশ্চিত।

কোচ জেমি ডেও সেটাই জানালেন, ‘জামাল কাল একাদশে থাকছে না। এটা খুবই স্বাভাবিক।’ জামাল ভূঁইয়া বাংলাদেশ দলের অধিনায়ক। প্রথম একাদশে না থাকলে বাংলাদেশ দল নতুন অধিনায়ক পাচ্ছে কাল। অধিনায়কের আর্মব্যান্ড কার হাতে তুলে দিচ্ছেন জেমি এই প্রশ্নের উত্তরে বলেন, ‘অধিনায়কত্ব কে করল এটা খুব বেশি বিবেচ্য বিষয় না। দলের জন্য সবাইকে সমান দিতে হবে। একে অন্যকে সহযোগিতা করতে হবে। আমাদের দরকার ১১ জন অধিনায়ক।’

কোচ জেমি ডে জামালকে একাদশে না রাখার বিষয়টি স্পষ্ট বললেও প্লেয়িং স্কোয়াডে রাখবেন কি না এটা খোলাখুলি বলেননি। তবে জামালের সতীর্থ সোহেল রানা অবশ্য বলে দিলেন, ‘জামাল ভাই খেলতেছে না প্রথম ম্যাচটা। এরপরও আমরা চেষ্টা করব মধ্যমাঠটা যেন ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি।’

সোহেল রানা বর্তমান দলে অন্যতম সিনিয়র ফুটবলার। সোহেলের হাতে ওঠতে পারে বাংলাদেশ দলের আর্মব্যান্ড। অল্প কিছু দিন আগে বিয়ে করেছেন। এর মধ্যে আবার দলের নতুন দায়িত্ব আসতে পারে। দলের প্রতি তার কমিটমেন্ট দেখালেন এভাবে, ‘নিজে সেরাটা দেব, সবাইকে সেরাটা দেয়ার জন্য উদ্বদ্ধু করব।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

কুয়েটে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন

সরকারের নির্দেশ পেলে বিশ্বকাপে খেলবে না পাকিস্তানও

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।