সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
অতিরিক্ত টোল আদায় করায় ২ জনের কারাদণ্ড, জরিমানা | চ্যানেল খুলনা

অতিরিক্ত টোল আদায় করায় ২ জনের কারাদণ্ড, জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার নগরঘাট ফেরিতে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে দুই টোল আদায়কারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদেরকে ২৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।সোমবার (১১ নভেম্বর) বিকালে দুদকের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন তাদেরকে এ সাজা দেন।

জানা গেছে, দৌলতপুরের নগরঘাট ফেরিতে গাড়ি পারাপারে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছিল। খবর পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায় ফেরির টোল ঘরে। এ সময় সরকার নির্ধারিত ছোট ট্রাক পারাপারে ৪০ টাকার পরিবর্তে সাড়ে ৩শ, মিডিয়াম ট্রাক ১শ টাকার পরিবর্তে ৮শ টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। অভিযোগ রয়েছে বাস-ট্রাক ও মোটরসাইকেল পারাপারে ১শ টাকার স্থলে ৬শ টাকা এবং ট্রাক ৬শ টাকার পরিবর্তে ৮শ টাকা টোল আদায় করা হয়ে থাকে।

ওই অভিযানে উপস্থিত ছিলেন- দুদকের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ, উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের, দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহম্মেদ,কোর্ট পরিদর্শক বিজন কুমার রায় ও সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।