সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অজানা কথা জানাতে মুখ খুলবেন অনন্ত-বর্ষা | চ্যানেল খুলনা

অজানা কথা জানাতে মুখ খুলবেন অনন্ত-বর্ষা

বিনোদন প্রতিবেদকঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা। অনেকদিন পর তারা সিনেমায় ফিরছেন ‘দ্বীন- দ্য ডে’ সিনেমা দিয়ে। ছবিটি নির্মিত হচ্ছে বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায়।
এরইমধ্যে ছবিটি নিয়ে ঢাকাই সিনেমাপ্রেমীদের মধ্যে দারুণ আগ্রহ ও উত্তেজনা জন্ম নিয়েছে। ছবিতে অনন্ত’র লুক সাড়া ফেলেছে। বর্ষাকেও দেখা গেছে মোহনীয় রূপে। ছবিটি চলতি বছরেই মুক্তির লক্ষে নির্মিত হবে।
তবে তার আগেই চমক নিয়ে দর্শকের সামনে হাজির হচ্ছে অনন্ত-বর্ষা জুটি। আসছে ঈদে একটি বিশেষ অনুষ্ঠানে একই সাথে অতিথি এবং উপস্থাপক হিসেবে হাজির হবেন তারা।
অনুষ্ঠানের প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্ব নেবেন চিত্রনায়িকা বর্ষা। সেখানে তার অতিথি হিসেবে কথা বলেন অনন্ত জলিল। যেখানে তিনি জানাবেন ছোটবেলার ঈদের স্মৃতি, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়া নিয়ে। পাশাপাশি কথা বলবেন আপকামিং সিনেমা ‘দ্বীন- দ্য ডে’ নিয়ে।
এরপরের ধাপে অনন্ত জলিল উপস্থাপক হিসেবে অতিথি বর্ষার সঙ্গে আলাপচারিতায় মেতে উঠবেন।
ভিন্নধর্মী এই অনুষ্ঠানটি ঈদুল আজহার প্রথম দিনে রাত ৮টায় যমুনা টিভিতে ‘ঈদ স্পেশাল শোবিজ টুনাইট’র অংশ হিসেবে প্রচার হবে। এখানে প্রেম, সিনেমা, ব্যক্তিগত জীবন আর পরিবারসহ নানা বিষয়ে কথা বলবেন শোবিজের জনপ্রিয় এই দুই তারকা।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার সম্পর্ক আছে: তিথি

আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী

সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় অভিনেত্রী দিয়া মির্জা

একুশে পদক গ্রহণ করলেন ববিতা, জানালেন কৃতজ্ঞতা

ঈদের ইত্যাদির বিশেষ অতিথি মোশাররফ করিম

মদ নিয়ে ধরা পড়ার খবরে মেহজাবীন বললেন, ‘আমাকে টার্গেট করা হচ্ছে’

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।