সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অঙ্কিতা হত্যার ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি | চ্যানেল খুলনা

অঙ্কিতা হত্যার ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি

নগরীর দৌলতপুর পাবলা বনিকপাড়ার তৃতীয় শ্রেনীর স্কুল ছাত্রী অঙ্কিতা দে ছোয়াকে ধর্ষণপূর্বক নৃশংসভাবে হত্যার
মূলহোতা নরপশু প্রীতম রুদ্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খুলনা সার্কিট হাউজে প্রধানমন্ত্রী বরাবর খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নিকট স্মারকলিপি পেশ করেন পাবলা বণিকপাড়া সোসাইটির নেতৃবৃন্দ ও নৃশংস হত্যার শিকার অঙ্কিতার পিতা সুশান্ত দে।
স্মারকপ্রদান কালে উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদ্ধযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন ঘোষ, পাবলা বনিকপাড়া সোসাইটির আহবায়ক ব্যবসায়ী নাজমুল হাসান পুলু মুন্সি, পূজা উদযাপন দৌলতপুর থানা কমিটির সভাপতি তিলোক গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা কমিটির সভাপতি আশুতোষ সাধু, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হুমায়ূন কবির, দৌলতপুর থানা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য হেলাল মুন্সি, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ দৌলতপুর থানা কমিটির সাধারণ সম্পাদক বলোরাম দত্ত, প্রসাদ সাহা কালু, স্বাধীন মোড়ল, ইমাম হোসেন রুবেল, ফিরোজ আলম, সুমন দাস প্রমুখ।
একই সময়ে ডাকযোগে উক্ত স্মারকলিপি স্বরাষ্ট্র্র মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের এবং আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনায়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হকের নিকট অনুলিপি আকারে প্রেরণ করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেসিসির প্রশাসক মঞ্জুকে স্বাগত জানাতে প্রস্তুত নগর ভবন

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।