সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু | চ্যানেল খুলনা

অগ্নিদগ্ধ হয়ে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থীর মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে মেডিকেলে ভর্তি প্রার্থী সাতক্ষীরা এক মেধাবী নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় তার মৃত্যু হয়।

এর আগে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গ্যাসের চুলায় ডিম সিদ্ধ করার সময় গায়ের ওড়নায় আগুন লেগে তিনি অগ্নিদগ্ধ হন।

অগ্নিদগ্ধ হয়ে নিহত শিক্ষার্থীর নাম সাবরিন শারমিন অর্পা (১৯)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

নিহত অর্পার মা ফাতেমা খাতুন জানান, তার মেয়ে লাবসা হাইস্কুল ও সাতক্ষীরা সরকারি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি ও এইচএসসি পাস করেছে। ডাক্তার হওয়ার প্রবল ইচ্ছা থাকায় তাকে আমরা মেডিকেলে ভর্তি কোচিং করার জন্য খুলনায় পাঠাই। কিন্তু আজ সকালে আমার মেয়ে লাশ হয়ে বাড়ি ফিরে এসেছে।

লাবসা হাই স্কুলের শিক্ষিকা পিয়ালী সরকার জানান, সাবরিন সারমিন অর্পা আমাদের হাই স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এসএসসি পাস করে। সে খুব মেধাবী ছাত্রী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

গ্রামীণ সড়ক উন্নয়নে তালায় কার্পেটিং ও ঢালাই কাজ উদ্বোধন

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

আদালতের নির্দেশ অমান্য করে তালায় জমিতে ধানের চারা রোপণ, দখলচেষ্টার অভিযোগ

প্রতিমন্ত্রী হওয়ায় অনিন্দ্য ইসলাম অমিতকে তালা সাংবাদিক ইউনিয়নের অভিনন্দন

সাতক্ষীরা-১ আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ, পুনরায় ভোটগ্রহণের দাবি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।