সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় পৃথক ঘটনায় ৪ লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় পৃথক ঘটনায় ৪ লাশ উদ্ধার

খুলনায় ২৪ ঘণ্টার মধ্যে চারজনের লাশ উদ্ধার হয়েছে। গতকাল সোমবার থেকে এবং আজ মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনার বিভিন্ন স্থান থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় আজ সকাল ১০টার দিকে খুলনা রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্টেশনসংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।

জানতে চাইলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান জানান, লাশটি প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার রাত ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে এক অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ট্রিপল নাইনে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ব্যক্তি তিন থেকে পাঁচ দিন ধরে পানিতে ছিল। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে একই দিন সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে সড়কের পাশে বৃদ্ধকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এ ছাড়া সোমবার সকালে বটিয়াঘাটার কুণ্ডুপাড়া এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে জোসনা কুণ্ডু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তিনি ইন্দ্রজিৎ কুণ্ডুর স্ত্রী।

বটিয়াঘাটা থানার ওসি মো. আব্দুর রহিম জানান, রোববার রাত ৮টার দিকে তিনি পুকুরে থালাবাটি ধোয়ার সময় পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি সাঁতার কেটে উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।