সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
তালায় স্ট্রোক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

তালায় স্ট্রোক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় স্ট্রোক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও স্কয়ার ফার্মেসি।

এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিপ্লব কুমার দাস এবং ডা. নাজমুল হুসাইন।

সভায় সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উন্নয়ন প্রচেষ্টা নির্বাহী পরিচালক সেখ ইয়াকুব আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, সাস-এর এডমিন অফিসার সাইফুল ইসলাম, সাস-এর প্রকল্পের সমন্বয়কারী খান শাহ আলম, সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম, সাস-এর স্মার্ট প্রজেক্ট এডমিন আবু সাইদ, শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা স্ট্রোকের কারণ, প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।