সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত: আসিফ মাহমুদ | চ্যানেল খুলনা

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে চিকিৎসার বিষয়টি মানবিক জায়গা থেকে দেখা উচিত: আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘ক্যানসারে আক্রান্ত’ উপদেষ্টা নূরজাহান বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টি ‘মানবিক জায়গা’ থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সচিবালয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট (দ্বিতীয় পর্যায়) শীর্ষক’ প্রকল্পের আওতায় নবনির্মিত তিনটি নগর মাতৃসদন কেন্দ্র ও আটটি নগর স্বাস্থ্যকেন্দ্র ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিকিৎসার জন্য গতকাল সোমবার রাতে সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্য উপদেষ্টা। আগামী বুধবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টার সিঙ্গাপুরে যাওয়া নিয়ে এক প্রশ্নে আজ স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ‘আমি যত দূর জানি, নূরজাহান আপা ক্যানসারে আক্রান্ত। সিঙ্গাপুরে উনার চিকিৎসা এখন হচ্ছে, এমন নয়। অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন।

‘আপনি যদি ক্যানসার আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার জায়গাটা বা হাসপাতালটা পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়। এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত।’

দেশের চিকিৎসাব্যবস্থা উন্নয়নে অন্তর্বর্তী সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমাদের সবার দায়িত্ব–যাঁরা নীতিনির্ধারণী জায়গায় থাকেন। দেশের চিকিৎসাব্যবস্থাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশে পেতে পারি। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে।

‘চিকিৎসার ক্ষেত্রে আমরা একটি দেশের ওপর খুব বেশি নির্ভরশীল ছিলাম। সেই জায়গা থেকে আমাদের দেশে চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা মনে করি বাংলাদেশ স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হবে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।