সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কপ-৩০ সামনে রেখে জলবায়ু সনদে যুবসমাজের ২৬ দাবি | চ্যানেল খুলনা

কপ-৩০ সামনে রেখে জলবায়ু সনদে যুবসমাজের ২৬ দাবি

ব্রাজিলের বেলেমে অনুষ্ঠেয় কপ-৩০ সম্মেলনে তুলে ধরতে ২৬ দফা দাবিসংবলিত একটি জলবায়ু সনদ প্রকাশ করেছে বাংলাদেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী।

গতকাল সোমবার ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে এই সনদ প্রকাশ করা হয়। ‘ন্যায়সংগত রূপান্তরের জন্য যুবসমাজের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে ব্রাইটার্স এবং অ্যাকশনএইড বাংলাদেশ।

জলবায়ু সনদে জলবায়ু ন্যায়বিচার, জেন্ডার সমতা, পরিবেশ সুরক্ষা, নীতিনির্ধারণে যুবদের অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু প্রশমন ও অভিযোজনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।

সমাপনী দিনে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য রূপান্তর নিয়ে তিনটি পৃথক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘সংলাপ থেকে আন্দোলন : ইয়ুথ কপ-২০২৫-এর সমাপ্তি’ শীর্ষক সেশনটি সঞ্চালনা করেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। সেশনে জলবায়ু ইস্যুতে বৈশ্বিক নেতাদের দায়িত্ব এড়ানোর প্রবণতার সমালোচনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস ড. আইনুন নিশাত।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

পরিবেশ ও জলবায়ু আরও সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ৪০ সদস্যের এনসিইসিসি কমিটি

আঞ্চলিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও আইসিআইএমওডির যৌথ অঙ্গীকার

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে ডব্লিউইএফের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে

দ্বিমুখী জলবায়ু সংকটের মুখে বিশ্ব

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।