সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
সাচিবুনিয়া থেকে স্বর্ণের বারসহ মহিলা চোরাকারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

সাচিবুনিয়া থেকে স্বর্ণের বারসহ মহিলা চোরাকারবারি গ্রেপ্তার

খুলনা সাচিবুনিয়া মোড় থেকে ৫ পিচ স্বণের বারসহ রেজি(৪২) নামে এক মহিলা চোরাকারবারিকে আটক করা হয়েছে। লবনচরা থানা পুলিশ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে।

তিনি সাতক্ষীরা সদরের মধু মোল্লা ডাঙ্গী গ্রামের হাইবুল্লাহর স্ত্রী ।

পুলিশ জানায়, লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার বিকালে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় একালায় চেকপোস্ট পরিচালনা করে। ওইদিন সন্ধ্যায় চেকপোস্ট থেকে আসামির হেফাজত হতে ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার ওজন ৬২৩.৩৮ (ছয়শত তেইশ দশমিক তিন আট) গ্রাম, বাজার মূল্য অনুমান ৮৩ লাখ ৫০ হাজার টাকা।

স্বর্ণের বারের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩৪ ইউনিটের পরিচিতি সভা অনুষ্ঠিত

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।