সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তালা ইসলামী ছাত্রশিবির | চ্যানেল খুলনা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তালা ইসলামী ছাত্রশিবির

সাতক্ষীরার তালায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তালা শাখা। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী ছাত্রশিবির তালা শাখার সভাপতি আল জামালুল বান্নার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শহীদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহামুদুল হক।

প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় নেতা মো. আব্দুর রহিম, গালিব আব্দুল্লাহ, তালা সরকারি কলেজের প্রভাষক মো. হাদিউজ্জামান, ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা সেক্রেটারি নাজমুল ইসলাম, জেলা অফিস সম্পাদক নাহিদ হাসান, জেলা অর্থ সম্পাদক মতিউর রহমান, শহর শাখার সেক্রেটারি মো. খোরশেদ আলম, মাও. কবিরুল ইসলাম ও তালা সরকারি কলেজ সভাপতি এস এম মুরাদুল হক।

অনুষ্ঠানে তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম, সাংবাদিক এস এম মোতাহিরুল হক শাহিন, সরকারি কলেজের অধ্যাপক আবু হাসানসহ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে দুর্বৃত্তের ইটের আঘাতে নারী নিহত

তালায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে কুইজ ও রচনা প্রতিযোগিতা

সাতক্ষীরায় দু’টি স্বর্ণের বারসহ নারী চোরচালানী আটক

তালায় রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়নে নাগরিক সমাজের অন্তর্ভুক্তি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তালায় গ্রীনহাউজের প্রভাবে বৈশ্বিক উষ্ণায়নের উপর আলোচন

তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।