সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গিলাতলায় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ | চ্যানেল খুলনা

গিলাতলায় যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ

খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া তরুন যুবসমাজের উদ্যোগে এলাকার সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ৩ টায় মহসিন জুট মিল শ্রমিক কলোনি মাঠে অনুষ্ঠিত এ খেলার উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম।
খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্যা সোহাগ হোসেন , জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, মোঃ মাসুম বিল্লাহ ও শেখ জিয়াউর রহমান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক সাইফুল্লাহ তারেক।

এলাকার বিপুলসংখ্যক দর্শক চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলা উপভোগ করেন। খেলার প্রথমার্ধে সিনিয়র একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে জুনিয়র একাদশ গোল পরিশোধ করে খেলায় সমতা আনে। খেলা পরিচালনা করেন রেফারি মোঃ নাসির উদ্দিন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

২৮ বছরের প্রথা ভেঙে কেডিএ চেয়ারম্যান পদে বেসামরিক নিয়োগ

খুলনা সিটি মেডিকেলে আগুন: শর্টসার্কিটের প্রাথমিক ধারণা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপি কর্মী নিহত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।