সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
তালায় সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন | চ্যানেল খুলনা

তালায় সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার দ্রুত বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় তালা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা প্রেসক্লাব সভাপতি এম. এ. হাকিম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান রেন্টু।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গাজী সুলতান আহম্মেদ, এস. এম. লিয়াকত হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম. এ. ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম দাদুভাই, জামায়াত নেতা শাহ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার মামুন, সহ-সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক আছাদুজ্জামান রাজু, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, ক্রীড়া সম্পাদক এম. এম. রোকনুজ্জামান টিপু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, জি. এম. খলিলুর রহমান লিথু, মো. ইমরান হোসেন, তরিকুল ইসলাম, মো. মোতাহিরুল হক শাহিন, এস. এম. নাহিদ হাসান, ‎কে. এম. শাহিনুর রহমান, সন্তোষ ঘোষ, শামীম হোসেন, সুমন রায় গণেশ, মেহেদী হাসান, আফজাল হোসেন প্রমুখ।

মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিকরা সবসময় জনগণের সত্য তুলে ধরতে কাজ করেন, কিন্তু বারবার তারা হামলা, হত্যা ও হয়রানির শিকার হচ্ছেন। তুহিন হত্যার দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। তারা আরও সতর্ক করে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা কখনও সফল হবে না; বরং গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।