সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ যুবক আটক | চ্যানেল খুলনা

খুলনায় আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ যুবক আটক

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার (১১ আগস্ট) বেলা পৌ‌নে ১২টার দি‌কে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে।

আটকের বিষয়টি নিশ্চিত করে এডিসি কোর্ট প্রসি‌কিউশন মোঃ হুমায়ুন ক‌বির বলেন, পৌনে ১২টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে।

সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানায়, মানিকের সাথে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সোনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রয় নিতে ব্যর্থ হয়।

সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটে পাঁচ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

১১ দলীয় জোটের লংমার্চ ৩১ অক্টোবর, খুলনায় ব্যাপক প্রস্তুতি

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ফুটপাত দখলমুক্ত করার মাধ্যমে পথচারীদের হাঁটার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে : খুলনা জেলা প্রশাসক

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের নগরীর বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।