সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় বাগান থেকে যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার | চ্যানেল খুলনা

খুলনায় বাগান থেকে যুবকের খন্ডিত মরদেহ উদ্ধার

খুলনার ডুমুরিয়ায় বাগন থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৯টার দিকে হাতিপোতা ডাঙ্গী এলাকার একটি বাগান থেকে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। তবে লুঙ্গি ও শার্ট দেখে মরদেহটি স্থানীয় ইসমাইলের বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ১ আগস্ট চুকনগর বাজারের রেজাউল সরদারের ছেলে ইসমাইল সরদার (১৮) ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফেরেনি। পরদিন ২ আগস্ট ডুমুরিয়া থানায় ইসমাইলের ভাই ইব্রাহিম সরদার একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ৬৩। তখন ইসমাইলের পরনে ছিল সাদা লুঙ্গি ও নীল-সাদা শার্ট। উদ্ধারকৃত খণ্ডিত লাশের পাশে সেই পোশাক দেখে তার বাবা রেজাউল সরদারের ধারণা, ইসমাইল হত্যার শিকার হয়েছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদ রানা জানান, ইসমাইল নিখোঁজ হওয়ার পর সারাদেশে ম্যাসেজ দেওয়া হয়েছে। তাকে উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। রবিবার রাত ৯টার দিকে খণ্ডিত লাশের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে মাথার খুলি, হাঁটুর নিচের পায়ের হাড়ের একটি অংশসহ শরীরের কয়েকটি অঙ্গ উদ্ধার করা হয়।

তিনি জানান, সিআইডির এক্সপার্টদের একটি টিম সুরতহাল রিপোর্ট তৈরি করবেন। ডিএনএ টেস্ট ছাড়া সঠিক কিছু বলা সম্ভব নয়।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুলনায় নারীদের মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা কৌশলপত্র বাস্তবায়ন ও অবহিতকরণের লক্ষ্যে কর্মশালা

খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

খুলনার নতুন পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খালিশপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ দুইজন আটক

খুলনায় তীব্র গরম, অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।